বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫)।

সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।ওসি বলেন,বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com