বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশিয় প্রজাতির মাছ রক্ষায় পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় অবৈধ জাল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী আতাউর কাজীর দোকান থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য র্কমকর্তা মোহাম্মদ আলম জানান, অবৈধ ভাবে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ব্যবসায়ী আতাউর কাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে আদালত। অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com