বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বেনাপোল ইমিগ্রেশনে বিপুল পরিমাণ ভারতীয় পন‍্যদ্রব‍্য আটক

বেনাপোল ইমিগ্রেশনে বিপুল পরিমাণ ভারতীয় পন‍্যদ্রব‍্য আটক

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করেছে।

১০শে অক্টোবর রবিবার বিকাল ৪ টার সময় ভারতীয় নাগরিক জামিনুর মন্ডল ও আনন্দ শীলদের নিকট থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বেনাপোল অফিসের তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে এক অভিযান পরিচালনার মাধ্যমে কয়েক লক্ষ টাকার বিপুল পরিমানে ভারতীয় পণ্য আটক করেন। যার মধ্যে যৌন উত্তেজক তেল অলিভ আর্ট ১৩৫ কেজি, নিভিয়া ক্রিম ১৪২ কেজি, ফেস ওয়াশ ১০৬ কেজি, চকলেট কিটক্যাট ১৮৩ কেজি ও সনপাপরি ১০৪ কেজি সহ বিভিন্ন পন্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালগুলো কাস্টমস কর্মকর্তা সোহেল রানা জব্দ করে কাস্টমস গোডাউনে প্রেরণ করেন।

সরকারের এ সংস্থাটির নজরদারি বৃদ্ধির কারণে চৌকস গোয়েন্দা কর্মকর্তাদের নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলশ্রুতিতে এ বন্দরে সরকারের রাজস্ব আদায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির বেনাপোল অফিসের কর্মকর্তাদের নিরবিচ্ছিন্ন পরিশ্রম এর ফলশ্রুতিতে ইতিমধ্যেই বন্দরে বিভিন্ন শেডে তালিকা বহির্ভূত অবৈধ মালামাল ইমপোর্ট করা কেমিক্যাল, ফেব্রিক্স, এসোটেড গুডস, মাছ, ফলসহ বেশ কয়েকটি দুঃসাহসিক সফল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের এনএসআইয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, বেনাপোল কাস্টম হাউজের কাস্টমস কমিশনারের দিকনির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের সংস্থাটির তথ্যের ভিত্তিতে স্বশরীরে উপস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনায় সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com