মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নারী অগ্রযাত্রায় জঙ্গি-কুসংস্কার-বৈষম্য বর্জন করুন : তথ্যমন্ত্রী

নারী অগ্রযাত্রায় জঙ্গি-কুসংস্কার-বৈষম্য বর্জন করুন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনের যুদ্ধের ভেতরেই নারীর জীবন পাল্টাতে হবে। এজন্য জঙ্গিসন্ত্রাস-কুসংস্কার এর সঙ্গী-পৃষ্ঠপোষকদের বর্জন করতে হবে। লিঙ্গবৈষম্য অবসানে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আজ মঙ্গলবার নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদের নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিসন্ত্রাস-কুসংস্কার, রাজাকার-সাম্প্রদায়িকতা ও এদের পৃষ্ঠপোষকেরা নারী সমাজের মহা শত্রু। বিএনপিনেত্রী খালেদা জিয়া নারী হয়েও নারী সমাজের মহাশত্রুদের পৃষ্ঠপোষকতা করে দেশের তাবৎ নারীদের অপমান করেছেন। দেশের নারীদের উচিৎ খালেদা জিয়াকে বর্জন করা।

হাসানুল হক ইনু এসময় ‘আমরা নারী, আমরা পারি; সম্মান চাই, অধিকার চাই, বাঁচার মত বাঁচতে চাই; নারী বলো-পুরুষ বলো, কেউ কারো ছোট নয়, কেউ কারো বড় নয়’ শ্লোগান উচ্চারণ করলে উপস্থিত নারীরা সকলে কণ্ঠ মেলায়।

নারীদের শুধু সম্মান দিলেই হবে না, অধিকারও দিতে হবে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ১৮ বছরের নিচে নারীদের বিবাহ দেবেন না এবং ৩৫ বছরের বেশী বয়সে সন্তান ধারনে উৎসাহিত করবেন না। মাদকসেবীর সাথে প্রেম নয়, বিয়ে নয়, বলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com