বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!

গৌরনদীতে দুই যুবককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:
মোবাইলে ম্যাসেজ দেয়াকে কেন্দ্র করে দুই যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রামের ঘুল্লিরপাড় নামক এলাকায়। আহতরা হলেন- জংগলপট্টি গ্রামের গোপীনাথ দাসের পুত্র পল্লব দাস (২৬) ও একই গ্রামের বাদল চন্দ্র দাসের পুত্র অনয় সোম (২৫)।
মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, হাপানিয়া গ্রামের সোহেল হাওলাদার সানুর মোবাইলে কে বা কারা দীর্ঘদিন থেকে ম্যাসেজ প্রদান ও ফোন করে বিরক্ত করে আসছিলো। এ ঘটনায় তাদেরকে (আহতদের) দায়ী করে আসছিলো সানু। এ ঘটনার জেরধরে সোমবার রাতে বিল্বগ্রাম ঘুল্লিরপাড় নামক এলাকা থেকে পল্লব ও অনয়কে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় সানু ও তার সহযোগীরা। পরে তাদেরকে বেধরক পিটিয়ে গুরতর আহত করা হয়। তবে মারধরের বিষয়টি অস্বিকার করেছেন সোহেল হাওলাদার সানু। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই গাফ্ফার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com