বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে সিজারের আগে অজ্ঞান করার ইনজেকশন দিতেই অন্তঃসত্ত্বা গৃহবধূ নিলুফা ইয়াসমিনের (২৪) মৃত্যু হয়েছে। সে তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের শামছুল আলমের মেয়ে এবং রংপুরের চরখালি শেরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। সদর থানার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে ওই অন্তঃসত্ত্বাকে সিরাজগঞ্জ পৌর এলাকার মঈনুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তাকে সিজার করার জন্য অপারেশন টেবিলে নিয়ে যায়। এ সময় চিকিৎসক অজ্ঞান করার ইনজেকশন দিলে সিজার করার আগেই সে মারা যায়। এতে গৃহবধূর স্বজনেরা ম্যানেজারকে মারধর ও হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা এখন পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com