বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বেনাপোলে ৯ লক্ষ টাকার ভারতীয় মুল্যবান পাথর জব্দ 

বেনাপোলে ৯ লক্ষ টাকার ভারতীয় মুল্যবান পাথর জব্দ 

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে মোহাম্মাদ তাজুল ইসলাম নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে সাড়ে ৯ লক্ষ টাকার সাড়ে নয় কেজি ভারতীয় উন্নত মানের পাথর জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে কাস্টমস স্ক্যানিং শেষে বাইরে আসলে শুল্ক গোয়েন্দারা এ পণ্য চালানটি জব্দ করে।
পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম চাঁদপুর জেলার জালাল উদ্দিনের ছেলে। যার পাসপোর্ট নং-ইএফ-০১৪৩৭২৫।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, তাজুল নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশী করে পাথর গুলো জব্দ করা হয়।
জব্দকৃত পাথরগুলো আংটিতে ব্যবহার হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com