বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জন

চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের নগরীর আকবর শাহ থানাধীন কাট্টলীর ‘মরিয়ম ভিলা’ নামের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন।

অগ্নিদগ্ধরা হলেন- সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, রাতে ওই ভবনের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসকে অগ্নিনির্বাপণ কাজ করতে হয়নি। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। অগ্নিদগ্ধ ৬ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com