বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে মারধর করা সেই বখাটে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে মারধর করা সেই বখাটে আটক

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর করা বখাটে মো. ইমরানকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী থেকে পুলিশ তাকে আটক করে। কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে ইমরান আমতলীতে ভাড়া বাসায় থাকতো।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এসআই মো. হুমায়ুন কবির জানান, কলেজছাত্রীর পরিবার এ নিয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি। তার বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত সোমবার সকালে এক কলেজছাত্রীকে মারধর করে ওই বখাটে। ইমরান মাদকাসক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে। এর আগেও সে এক ছাত্রীকে এসিড ছুঁড়ে মারার ভয় দেখায় বলে অভিযোগ রয়েছে। সোমবারে ঘটনার পর সে পালিয়ে যায়।

সোমবার সকালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানা যায়, অনার্সপড়ুয়া এক ছাত্রী পৌর এলাকার ট্যাংকের পাড়ে অবস্থানের সময় এগিয়ে আসে ইমরান। তার আগের দিন রবিবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ওই কলেজছাত্রী ভিডিও করেন বলে অভিযোগ তুলে মোবাইল ফোনটি সে ছিনিয়ে নিতে চায়। মোবাইল ফোন দিতে না চাইলে ওই কলেজছাত্রীকে প্রথমে লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে বেধড়ক পেটানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com