বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বেনাপোলে র‍্যাবের অভিযানে পিস্তল গুলি সহ আটক ১ 

বেনাপোলে র‍্যাবের অভিযানে পিস্তল গুলি সহ আটক ১ 

বেনাপোল প্রতিনিধি:  যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার গয়ড়া এলাকা থেকে ১টি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ সুরুজ মিয়া (৩০)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৬।
৩ নভেম্বর বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের গোলাম আলীর ছেলে।
যশোর র‍্যাব ৬ এর  ক্যাম্প থেকে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরুজ মিয়া নামে এক অস্ত্র ব্যবসায়ী একটি অস্ত্রের চালান নিয়ে গয়ড়া গ্রামে পাঁকা রাস্তার পাশে অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালান সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন র‍্যাব ৬ এর হস্তান্তরকৃত অস্ত্র সহ আসামিকে বৃহস্পতিবার যশোর কোর্টে প্রেরন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com