বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
স্ত্রী-সন্তানকে হত্যার পর রিকশাচালকের আত্মহত্যা

স্ত্রী-সন্তানকে হত্যার পর রিকশাচালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

 

তারা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাগি থানার চর গরুক মন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন।

শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার থানার রূপায়ন মাঠ এলাকার মানসুরা ভিলার টিনসেট কলোনির ৪ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয়রা জানান, সবুর মিয়া অটোরিকশাচালক। স্ত্রী টাকায় কেনা অটোরিকশা হারিয়ে সংসারে বিরোধের সৃষ্টি হয়। জড়িয়ে পড়েন পারিবারিক কলহে।

 

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com