ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের যথাযথভাবে সেবা দিতে কূটনৈতিকদের নির্দেশ দিয়েছেন। আজ রবিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ভবনের সম্প্রসারিত অংশ এবং বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। হোটেল ক্ল্যারিজ থেকে ভার্চ্যুয়ালি এ দুই উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কূটনৈতিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কাজেই প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলো দেখা, তাদের দিকে নজর দেওয়া এটাও দরকার। ’ প্রবাসীরা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখে যান। অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। ’ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণে কাজ করার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘একদিকে যেমন বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।’

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২১

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত