বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বন্ধুর নতুন মোটরসাইকেলে গেল ৩ বন্ধুর প্রাণ

বন্ধুর নতুন মোটরসাইকেলে গেল ৩ বন্ধুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চিতুলিয়া পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুল (২০), ইলিয়াসের ছেলে রাকিব (১৪) এবং আব্দুল বাছেদের ছেলে মকবুল (২২)। নিহতরা সবাই পরিবহন শ্রমিক।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব বলেন, ‘নিহতরা মোটরসাইকেলযোগে উপজেলার মাটিকাটা গ্রাম থেকে রুহুলী উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি রুহুলী গ্রামে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মকবুল নতুন একটি মোটরসাইকেল কিনে। সেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে অভার স্পীডের কারণে এ দুর্ঘটনা ঘটে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com