বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ঝিকরগাছায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায়. বিজয়ী প্রার্থীর সমর্থকদের আহত ৪

ঝিকরগাছায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায়. বিজয়ী প্রার্থীর সমর্থকদের আহত ৪

বেনাপোল প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছার উপজেলার শংকরপুর ইউপি নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রুবার (১২ অক্টোম্বর) সকালে উপজেলার কুমরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,কুমরী গ্রামের গোলাম হোসেন (৫০), শফিকুল ইসলাম( ৩০), জাকির হোসেন(৩০),সাগর হোসেন (২০)।
স্থানীয় সূত্র জানায়, ১১ নভেম্বর ইউপি নির্বাচনে শংকরপুর ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান। একই ওয়ার্ডে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বজলুর রহমান। বৃহস্পতিবার (১১নভেম্বর) পরাজিত প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা আসাদুজ্জামানের সমর্থকদের ওপর হামলা চালায়। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, সকাল থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছিলো। বিকালে আমার প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী বজলুর রহমানের ভাই মুসা করিম ৪ নং বুতে ঢুকে মোরগে জাল ভোট মারছিলো এসময় তালার এজেন্ট শফিকুল প্রতিবাদ করলে তাকে মারধর করে বের করে দেয়।এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরাজিত প্রার্থী জানান. নির্বাচনে জয়ী হয়ে মোরগ মার্কার সমর্থক সিরাজ বাধনসহ ১০/১২ জনের একটি দল তালা মার্কার সমর্থকদের  উপর হামলা চালায়।এছাড়া অব্যাহত ভাবে তারা আমার কর্মি সমর্থকদের উপর হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন কাছে জানতে চাইলে তিনি জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com