বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মংলায় বিদেশি জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, ৩ নাবিক নিখোঁজ

মংলায় বিদেশি জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, ৩ নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: মংলা বন্দরে এম ভি ফারদিন-১ নামে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গো জাহাজে থাকা তিন নাবিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মংলা বন্দরে আসা বিদেশি জাহাজের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপারভাইজার মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল কার্গো জাহাজ ফারদিন-১। অন্যদিকে পণ্য খালাস শেষে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরীত থেকে আসা কয়লা বোঝাই কার্গো জাহাজটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

লোকমান হোসেন আরো বলেন, ফারদিন-১ কার্গোটিতে একজন নিরাপত্তা কর্মীসহ মোট ৬ জন নাবিক ছিলেন। এ সময় অন্য একটি লঞ্চ এসে কার্গোর ২ নাবিক ও আনসার সদস্যকে (বোঝাইকৃত পণ্যের পাহারাদার) উদ্ধার করে। তবে ৩ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।

মাল্টা পতাকাবাহী বিদেশি জাহাজ এলিনা বি’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ জানান, সুপারভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার খবর শুনেছি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন বলেন, এ দুর্ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ নিখোঁজ হয়েছেন এমন খবর জানা নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com