বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
হাফ পাস চালুর দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

হাফ পাস চালুর দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।  শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন।

শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়াও শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা। এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com