বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বরিশালে মাকে হত্যার অভিযোগে বাবাসহ ৫ জনের বিরুদ্ধে ছেলের মামলা

বরিশালে মাকে হত্যার অভিযোগে বাবাসহ ৫ জনের বিরুদ্ধে ছেলের মামলা

নিজস্ব প্রতিবেদক: মাকে হত্যা করার অভিযোগে বাবা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছেলে।

২৩ নভেম্বর মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বিমানবন্দর থানাধীন বিল্বাবাড়ি এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া।

মামলায় তার বাবা বরিশাল নগরীর উকিল বাড়ি সড়কের বাসিন্দা ইসমাইল মিয়া (৬০), সৎ মা হেপী বেগম (৩৫), তাদের আত্মীয় কাজীরহাট থানাধীন মাধবরায় গ্রামের গিয়াস ফকির (৪২), শাহিন ফরাজি (৩৫) ও চিলমারী এলাকার সোহাগ হাওলাদারকে অভিযুক্ত করা হয়।

 তাদের বিরুদ্ধে অভিযোগে ইব্রাহিম আদালতে বলেন, তার মা সুফিয়া বেগম জীবিত থাকাবস্থায় তার বাবা ইসমাইল মিয়া অভিযুক্ত হেপী বেগমের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল।

এ ব্যাপারে সুফিয়া নিষেধ করলে ইব্রাহিম তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। বাদী এর প্রতিবাদ করায় তাকে খুন জখমের হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। গত ২৪ জানুয়ারী সকালে মায়ের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে তার বাবা সুফিয়া বেগমের সাথে বিভিন্ন অশালীন আচরণ করছে। তিনি তার মাকে শান্তনা দিয়ে বাসায় চলে আসেন। রাত ১১টায় খবর পান তার গুরুতর অসুস্থ অবস্থায় শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি সেখানে গেলে অভিযুক্ত বাবা তার সাথেও অশালীন আচরণ করে। ভোর রাতে তিনি খবর পান তার মা মারাগেছে। সুফিয়া মারা যাওয়ার সাথে অভিযুক্তরা তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে। বাদী ময়নাতদন্তের দাবি জানালে তাকে শোকাহত অবস্থায় উল্টো পাল্টা বুঝিয়ে তার মায়ের লাশ দাফন করে দেয়। এর কিছুদিন পরের তার বাবা হেপীকে বিয়ে করে সংসার করছে। গত ২৪ নভেম্বর ইব্রাহীম তার মায়ের কবর জিয়ারত করতে গেলে তার বাবা তাকে বাধা দেয়। তিনি অনুনয় বিনয় করলে আরও অশালীন আচরণ করে। একপর্যায়ে বাবা ছেলের মধ্যে বাক বিতণ্ডা হয়। এ সময় ইসমাইল মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন তোর মাকে চিরতরে সরিয়ে দিয়েছি এবার তোর পালা। বাবার মুখে একথা শুনে ইব্রাহীমের সন্দেহ হয় তার বাবা হেপীকে বিয়ে করা সহ রেকর্ডীয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য তার মাকে হত্যা করেছে।

এ ধরনের অভিযোগ দেয়া হলে আদালতের বিচারক মাসুম বিল্লাহ এসআই মর্যাদা সম্পন্ন কোনো সিআইডি পুলিশ কর্মকর্তা দ্বারা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন সিআইডি পুলিশকে আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com