মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না : ফখরুল

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তাকে (খালেদা জিয়া) কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা অলিক স্বর্গে বাস করছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, মানুষের নূন্যতম অধিকার নেই। গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে আনতে দুর্বর আন্দোলন করতে হবে। আন্দোলন করেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

জাতীয় পার্টি (একাংশ) এ আলোচনা সভার আয়োজন করে। জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপত্বিতে আলোচনা সভায় ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি রয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com