বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বান্দরবানে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ

বান্দরবানে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের লামা উপজেলায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই সাথে ওই গৃহবধূকে মারধর ছাড়াও বসতঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটায় এলাকায় বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে স্বামীর সৎ ভাই জয়নাল আবেদীনসহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

তবে জমি নিয়ে বিরোধের জের ধরে ধর্ষণ ও বসতঘরে লুটপাটের এমন নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত জয়নাল আবেদীন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই শিশুসহ বৈদ্যভিটা এলাকার নিজ বসতঘরে থাকতেন ওই প্রবাসীর স্ত্রী। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন তিনি। ওই সময় মুখ চেপে ধরে ওই গৃহবধূকে ঘরের পেছনে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় তারা গৃহবধূর দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে।

পরে দুর্বৃত্তরা ঘরের পেছনে নিয়ে হাত-পা বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণসহ মারধর করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা বাড়ির আলমারি, ওয়্যারড্রপ ও শোকেজ ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে স্থানীয় গৃহবধূরা প্রবাসীর বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। পরে বিকালে বৈদ্যভিটা এলাকার মৃত তরব আলীর ছেলে জয়নাল আবেদীনসহ অজ্ঞাত আরেকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী অধিকারকে ধর্ষণের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। প্রকৃত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com