ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

সরকার বিএনপিকে কোনো হয়রানি করছে না : নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার বিএনপিকে কোনো হয়রানি করছে না। বরং তাদেরকে সহায়তা করছে। সরকারের ওপর তাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। আইনের বিধান রয়েছে কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাদের পুলিশ গেপ্তারও করতে পারে। আজ শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এলজিইডির বাস্তবায়নে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, আমরা দেখেছি বিএনপি তাদের কর্মসূচির নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে। বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীর ওপরেও তো পুলিশ দিয়ে পেটানো হয়েছে। তখন আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত হইনি। মানুষ এখন বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলেই তাদের ভয় পায় বলেও মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রী এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ প্রমুখ।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সরকার বিএনপিকে কোনো হয়রানি করছে না : নৌমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০১৮

featured Image
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার বিএনপিকে কোনো হয়রানি করছে না। বরং তাদেরকে সহায়তা করছে। সরকারের ওপর তাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। আইনের বিধান রয়েছে কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাদের পুলিশ গেপ্তারও করতে পারে। আজ শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এলজিইডির বাস্তবায়নে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, আমরা দেখেছি বিএনপি তাদের কর্মসূচির নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে। বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীর ওপরেও তো পুলিশ দিয়ে পেটানো হয়েছে। তখন আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত হইনি। মানুষ এখন বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলেই তাদের ভয় পায় বলেও মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রী এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ প্রমুখ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chif Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত