বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
এইচএসসি পাসেই মেডিসিন-শিশু রোগ বিশেষজ্ঞ!

এইচএসসি পাসেই মেডিসিন-শিশু রোগ বিশেষজ্ঞ!

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কিন্তু সাধারণ মানুষ তাকে চিনত এমবিবিএস চিকিৎসক হিসেবে। নিজেকে মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ দাবি করে নিয়মিত দেখতেন রোগী। বসতেন রাজধানীর সবুজবাগে সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে মানুষকে চিকিৎসাপত্র দিয়ে প্রতারণা করে আসছিলেন মহিউদ্দিন আহমেদ মাসুদ (৩৮) নামের এই ব্যক্তি। এই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব বলছে, গ্রেফতার মাসুদ এইচএসসি পাস করা সত্ত্বেও ভুয়া এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ রোগী ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

জানা যায়, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বসেন মহিউদ্দিন আহমেদ। সেখানে তিনি নিজেকে এমবিবিএস (ডিইউ) পি.জি.টি (মেডিসিন ও শিশু) মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ, চর্ম, যৌন, নাক, কান-গলা রোগে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার বলে ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন।

তিনি বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করে রোগ শনাক্তের নামে রোগীদের অযথা নানা পরীক্ষার নির্দেশনা দিতেন। ব্যবহার করতেন ৪৫ হাজার টাকা দামের ক্যামেরাযুক্ত কলম। তার নির্দেশনাপত্র এবং পরীক্ষাগুলোর নাম ক্যামেরাযুক্ত কলমের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির রেকর্ডে চলে যেত। কোম্পানিগুলো থেকে এর বিনিময়ে বড় অঙ্কের অর্থ পেতেন তিনি।

বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এসময় মহিউদ্দিন আহমেদ মাসুদকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময়, মাসুদের চেম্বার থেকে একটি নেমপ্লেট, ৫০০টি ভিজিটিং কার্ড, ২৫টি বিভিন্ন প্রকার সিল, ২০০টি প্রেসক্রিপশন, দুইটি মোবাইল, একটি গোপন কলম ক্যামেরা এবং নগদ চার হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানান, তিনি বরিশালের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এমবিবিএস বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিলেও কোনো বৈধ ডাক্তারি সনদ নেই তার।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com