বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
টেকনাফে আইস-ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফে আইস-ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক: টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) রাত অনুমান ১০টা ৪৫ মিনিটে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন পুরাতন পল্লান পাড়া এলাকা থেকে ওই রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করা হয়।

জানা যায়-জব্দকৃত এই মাদকের আনুমানিক মূল্য পৌনে ৩কোটি টাকা। আটককৃত আসামি মৃত ফারুকের স্ত্রী মোছা. হাসিনা (৩০)।

টেকনাফ থানা পুলিশ জানায়-আটক হাসিনার হেফাজত হতে ৫০০শ (পাঁচশত) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫ হাজার (পাঁচ হাজার) পিস ইয়াবা (মাদক) উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়-আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com