বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সিদ্ধিরগঞ্জে ফুটপাতে চাঁদা আদায়, আটক ২

সিদ্ধিরগঞ্জে ফুটপাতে চাঁদা আদায়, আটক ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৪১০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে চিটাগাংরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন চাঁদপুরের মতলবের শিপিরকান্দি এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ জামাল হোসেন (৪০) এবং শরীয়তপুরের ডামুড্যা থানার ডামুড্যা এলাকার ঢালী মোশারফ হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন (৩৩)।

আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ফুটপাতের দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি দৈনিক ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com