বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ১৮০টি রাষ্ট্রের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।

গতবার এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২। এবার অবস্থান ১৩তম হলেও স্কোর গতবারের সমান অর্থাৎ ২৬-ই রয়ে গেছে।

বিশ্বের ১৮০টি রাষ্ট্র ও অঞ্চলের ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৭ নম্বরে।

আর উল্টোভাবে, অধঃক্রম (খারাপ থেকে ভালো) অনুযায়ী ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় এবার ১৩তম স্থানে রয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়।

বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্ষেত্রে ৮টি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কে হিসেব করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com