বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ইউপি নির্বাচন: সাতকানিয়ায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি

ইউপি নির্বাচন: সাতকানিয়ায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি

নিজস্ব প্রতিবেদক: গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর আসতে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, দুই কেন্দ্রে সাময়িক ভোট বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে।

জানা গেছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।

এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com