শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হাল ছাড়বো না : যুক্তরাজ্যের পার্লামেন্টে জেলেনস্কি

হাল ছাড়বো না : যুক্তরাজ্যের পার্লামেন্টে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই প্রথম কোনো দেশের নেতা ভাষণ দিলেন। জেলেনস্কি যখন বলছিলেন, তখন সব আইনপ্রণেতারাই নীরব ছিলেন। ভাষণ শেষে একের পর এক আইনপ্রণেতারা জেলেনস্কির প্রশংসা করলেন।

মঙ্গলবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ও ইউক্রেনের পক্ষে জনমত গড়ে তুলতে ভার্চুয়ালি তিনি এই ভাষণ দেন। এসময় ব্রিটিশ মন্ত্রী, বিরোধী দলের নেতারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন। জেলেনস্কির এই ভাষণকে ব্রিটিশ আইনপ্রণেতারা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন।

ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা হাল ছেড়ে দেব না। আমরা কিছুতেই হারব না। দেশের জন্য যেকোনো মূল্যে আমরা লড়াই চালিয়ে যাব। যুদ্ধ চালিয়ে যাব বনে-জঙ্গলে, ক্ষেতে-খামারে, পথে-প্রান্তরে, জলে-স্থলে, আকাশে-বাতাসে, নদীর তীর থেকে তীরে। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। এ লড়াই চালিয়ে নিতে আমরা সকলের সহায়তা চাই।’

এ সময় রাশিয়াকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। তিনি মস্কোর ওপর যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞা জারি করতেও বলেন।

রয়টার্স জানিয়েছে, কোনো ব্রিটিশ আইনপ্রণেতা এই ভাষণ না শুনে থাকলে সেক্ষেত্রে তিনি যেন পরবর্তীতে তা শুনে নিতে পারেন, সেজন্য জেলেনস্কির ভাষণ রেকর্ড করে রাখা হয়েছে।

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতারা স্যার কেইর স্টারমার বলেন, ‘জেলেনস্কি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন।’

তিনি বলেন, ‘জেলেনস্কি তার সামর্থ্য দেখিয়েছেন। এই আমাদেরও দেখাতে হবে এবং ইউক্রেনীয়দের সমর্থন করতে হবে।’ এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও জেলেনস্কি ও ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com