ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ তরুণের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক:  বাগেরহাটের মোংলায় মাজার থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোংলা পৌরসভার মৌখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ তরুণের প্রাণহানি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২২

featured Image
নিজস্ব প্রতিবেদক:  বাগেরহাটের মোংলায় মাজার থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোংলা পৌরসভার মৌখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত