শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মহাকাশ প্রতিরক্ষা চালু করল অস্ট্রেলিয়া, মাথায় রাশিয়া ও চীন

মহাকাশ প্রতিরক্ষা চালু করল অস্ট্রেলিয়া, মাথায় রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়াও এবার মহাকাশ প্রতিরক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করল। দেশটি একটি মহাকাশ প্রতিরক্ষা সংস্থা চালু করেছে যার লক্ষ্য এক্ষেত্রে রাশিয়া এবং চীনের উচ্চাকাঙ্ক্ষা মোকাবেলা করা।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেছেন, নবগঠিত প্রতিরক্ষা স্পেস কমান্ড মহাকাশে অস্ট্রেলিয়ার স্থান সুরক্ষিত করবে। এয়ার ভাইস-মার্শাল ক্যাথ রবার্টস এটির নেতৃত্ব দেবেন।
ক্যাথ রবার্টস বলেছেন, তিনি বেইজিং এবং মস্কোর কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করতে অস্ট্রেলিয়ার অক্ষমতার কারণে তিনি ‘শঙ্কিত’৷
যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সবাই এমন অস্ত্র পরীক্ষা করেছে যা মহাকাশে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে পারে বলে মনে করা হয়। অস্ট্রেলীয় মহাকাশ প্রতিরক্ষা সংস্থার প্রধান বলেন, চীনা স্যাটেলাইট তাত্ত্বিকভাবে অস্ট্রেলিয়ার জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। ক্যাথ রবার্টস জানান, তার ভূমিকার মধ্যে রয়েছে মহাকাশের হুমকি সম্পর্কে  অস্ট্রেলীয়দের “জাতীয় বোঝাপড়া” বৃদ্ধি।
ভাইস-মার্শাল রবার্টস বলেন, ‘আমরা এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। ‘আমরা তাদের ওপর একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত নির্ভর করতে পারি। তবে আমাদের নিজেদের সক্ষমতা অর্জনের গতি ত্বরান্বিত করতে হবে যাতে আমরা হুমকি মোকাবেলা করতে পারি। ’
সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com