ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

গির্জায় বজ্রপাতে নিহত ১৬, হাসপাতালে ভর্তি ১৪০

রোয়ান্ডার গির্জায় একটি মাত্র বজ্রপাতে ১৬ জন মারা গেছেন, আর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ১৪০জন মানুষ। ঘটনাটি ঘটেছে শনিবার রোয়ান্ডার দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস, যেমন বজ্রপাত নিরোধক দণ্ড নেই। এ কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটেছে। স্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রোয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হবার দায়ে ৭০০র বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে। এছাড়া রোয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু জায়গাটি বজ্রপাতসহ নানা ধরণের দুযোর্গ প্রবণ এলাকা। স্থানীয় মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছে। দুইজন মারা গেছেন পরে হাসপাতালে। এর আগে শুক্রবারেও বজ্রপাত সেখানে একজন ছাত্র মারা গিয়েছিলেন। বার্তা সংস্থা এএফপিকে মেয়র জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, শুক্রবারে ১৮ জন শিক্ষার্থী একসঙ্গে থাকার সময় যে বজ্রপাতের ঘটে, তাতে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গির্জায় বজ্রপাতে নিহত ১৬, হাসপাতালে ভর্তি ১৪০

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০১৮

featured Image
রোয়ান্ডার গির্জায় একটি মাত্র বজ্রপাতে ১৬ জন মারা গেছেন, আর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ১৪০জন মানুষ। ঘটনাটি ঘটেছে শনিবার রোয়ান্ডার দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস, যেমন বজ্রপাত নিরোধক দণ্ড নেই। এ কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটেছে। স্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রোয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হবার দায়ে ৭০০র বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে। এছাড়া রোয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু জায়গাটি বজ্রপাতসহ নানা ধরণের দুযোর্গ প্রবণ এলাকা। স্থানীয় মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছে। দুইজন মারা গেছেন পরে হাসপাতালে। এর আগে শুক্রবারেও বজ্রপাত সেখানে একজন ছাত্র মারা গিয়েছিলেন। বার্তা সংস্থা এএফপিকে মেয়র জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, শুক্রবারে ১৮ জন শিক্ষার্থী একসঙ্গে থাকার সময় যে বজ্রপাতের ঘটে, তাতে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত