বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

মিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে লিপি খাতুন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিকশাচালক আফজালকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) ভোরে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা।

তিনি জানান, রবিবার দিনগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তর পীরেরবাগের একটি টিনশেড বাড়ি থেকে গৃহবধূ লিপির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিপির বাড়ি পাবনা আতাইকুলা উপজেলায়। রিকশাচালক আফজাল লিপির দ্বিতীয় স্বামী। তাদের ছয় বছরের একটি সন্তানও আছে।

তিনি আরও জানান, মরদেহের গলায় দাগ দেখা গেছে। এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com