মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবারই সিলেট যাচ্ছেন অধ্যাপক জাফর ইকবাল

বুধবারই সিলেট যাচ্ছেন অধ্যাপক জাফর ইকবাল

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী বুধবারই নিজের কর্মস্থল সিলেটে যাচ্ছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) পাবেন তিনি। তবে তার কর্মস্থলে যোগ দিতে আরো কিছুদিন সময় লাগবে।

আজ সোমবার অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্যারের শারীরিক অবস্থা বর্তমানে উন্নত হয়েছে। তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও রেস্ট নিচ্ছেন। সেলাই কাটার পর তিনি বিমানযোগে সিলেট যাবেন।

গত ৩মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ফয়জুলের হামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল গুরুতর আহত হন। আহত অবস্থা তাঁকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে এয়ার এম্বুলেন্সেযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com