রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো

আমরা বৌদ্ধ সম্প্রদায়ের পাশে আছি : কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৌদ্ধদের উদ্দেশে বলেছেন, আপনারা ভয় পাবেন না। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি। বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বৌদ্ধ সম্প্রদায়কে বলব নিজেদের কখনও মাইনোরিটি ভাববেন না। বুকে শক্তি নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ সম্প্রদায়ের যেকোনো বিপদে আগে আওয়ামী লীগকে জানাবেন। দুর্বৃত্তদের কোনো দল নেই। দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের দল ও সরকারের জিরো টলারেন্সে নীতি রয়েছে।

বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। তবে এর বিরুদ্ধে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকেও সে অনুযায়ী নির্দেশনা দেয়া আছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কড়া নিরাপত্তা দেয়া হয়েছে। সামনে বৌদ্ধদের প্রবারণা উৎসবেও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মণি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com