ঢাকা    সোমবার, ০৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নেপালের পথে মেডিকেল ও সিআইডি টিম

নেপালের পথে মেডিকেল ও সিআইডি টিম
ঢাকা: ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওয়ানা হয়েছে সরকারি মেডিকেল টিম। বিএস২১১ ফ্লাইট বিধ্বস্তে নিহতদের  ডিএনএ সংগ্রহ, ময়নাতদন্তের এবং তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যাচ্ছে এ মেডিকেল টিম। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটে ওঠার আগে সকাল ১০টার দিকে মেডিকেল টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ টিমে রয়েছেন ছয় চিকিৎসক ও দু’জন সিআইডি কর্মকর্তা। টিমের অন্য চিকিৎসকদের মধ্যে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. রাজিব আহমেদ, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমামও। আর দুই সিআইডি কর্মকর্তা হলেন অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।

ভিশন বাংলা ২৪

সোমবার, ০৪ মে ২০২৬

নেপালের পথে মেডিকেল ও সিআইডি টিম

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০১৮

featured Image
ঢাকা: ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওয়ানা হয়েছে সরকারি মেডিকেল টিম। বিএস২১১ ফ্লাইট বিধ্বস্তে নিহতদের  ডিএনএ সংগ্রহ, ময়নাতদন্তের এবং তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যাচ্ছে এ মেডিকেল টিম। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটে ওঠার আগে সকাল ১০টার দিকে মেডিকেল টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ টিমে রয়েছেন ছয় চিকিৎসক ও দু’জন সিআইডি কর্মকর্তা। টিমের অন্য চিকিৎসকদের মধ্যে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. রাজিব আহমেদ, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমামও। আর দুই সিআইডি কর্মকর্তা হলেন অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত