ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে জরিমানা এবং ভবিষ্যতে রুট পারমিট দেওয়ার ক্ষেত্রে জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন নির্ধারিত বাসভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবারই প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে। জ্বালানি তেলের দাম বাড়ার পর প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়াও সমন্বয়ের দাবি থাকে বলে জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, এবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে। প্রচলিত হিসাব অনুযায়ী বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা থাকলেও সরকার তা ১৭ পয়সা নির্ধারণ করেছে।

তিনি বলেন, জ্বালানির পাশাপাশি পরিবহন খাতে রক্ষণাবেক্ষণ ব্যয়, ডলারের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন যন্ত্রাংশের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে ভাড়া কমানো সম্ভব হলে সেটিই ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

ইতোমধ্যে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার নির্ধারিত ভাড়ার কোনো ব্যত্যয় হতে দেওয়া হবে না। কেউ বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে জরিমানা করা হবে এবং রুট পারমিট বাতিলের পাশাপাশি ভবিষ্যতে পারমিট পাওয়ার বিষয়েও জবাবদিহি করতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রেলভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, গতবার রেলের ভাড়া বাড়ানো হয়নি, এবারও এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

এ ছাড়া লঞ্চভাড়া নিয়ে লঞ্চ মালিক সমিতির সঙ্গে আগামী বৃহস্পতিবার আলোচনা হবে বলেও জানান তিনি।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত