রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে বাসচালক গ্রেফতার

ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে বাসচালক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সদর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মো. আব্দুল মনসুর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৮ মে) রাত ১১টার দিকে ওই শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

মো. আবুল মনসুর নগরীর চরকালীবাডী পশ্চিমপাড়া এলাকার মৃত আছর আলীর ছেলে। সে পেশায় বাসচালক।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘ওই শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। সে সপরিবারের সঙ্গে নগরীতে একটি ভাড়া বাসায় বসবাস করে। গত ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। আব্দুল মনসুর ড্রাইভার ওই শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকার শুনে তার মা দৌড়ে আসলে মনসুর ড্রাইভার পালিয়ে যায়। পরে শিশুটি তার পরিবারকে জানালে তার বাবা মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব ১৪ এর সদস্যরা। আসামিকে থানায় সোপর্দ করার পর কোর্টে হাজির করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com