রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বেনাপোলে ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

বেনাপোলে ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ  যশোরের শার্শা বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) বিকালে অগ্রভুলোটের ইছামতি নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমানকে জানান।
 পরে তিনি পুলিশে ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার কাজ শুরু করে।
গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, ৪৪ নাম্বার পিলার এর মাঝ বরাবর লাশ টি নদীর মাঝ খানে ভাসতে দেখা যাই পরে বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com