মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর! ধর্ষণের শিকার শিশু আইসিইউতে : আটক মাদ্রাসা সুপার চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ
‘ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধরের চেষ্টা- আ. লীগ নেতার

‘ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধরের চেষ্টা- আ. লীগ নেতার

আলমডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে সোমবার রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওই নারী নিউজবাংলাকে বলেন, ‘জহিরুল ইসলাম ওরফে জহরনাল গাংনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। চার বছর ধরে তিনি আমাকে উত্ত্যক্ত করে আসছেন। বিষয়টি স্বামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। এ নিয়ে কয়েকবার সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদ করলে স্বামীসহ আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন তিনি।’

তিনি আরও বলেন, ‘সোমবার রাতে বাড়িতে আমার স্বামী না থাকার সুযোগে জহিরুল আমাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে আমাকে বেধড়ক মারধর করেন তিনি। এতে সন্তানসহ আমি আহত হই। চিৎকার শুনে প্রতিবেশীরা এলে জহিরুল হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে আমাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জহিরুল। তিনি দাবি করেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার (ওসি) সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, রাতে ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com