মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার
পঞ্চগড়ের আটোয়ারীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড় থেকে এন এ রবিউল হাসান লিটন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঝুলন্ত অবস্থায় বিউটি রানী (২০) নামে এক নব-গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) দিনগত রাতে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামে তার নিজ ঘরের স্বরের সাথে থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নব- গৃহবধূ বিউটি রানী একই গ্রামের বিদ্যামহনের ছেলে উজ্জলের স্ত্রী। সে একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের জতিসের মেয়ে। এ ঘটনায় মৃতের বাবার বাড়ির লোকেরা অভিযোগ করছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে মৃতের স্বামী মানষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে পুলিশ পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখে চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে বিউটির বাবা জতীশ ও পরিবারের লোকেরা অভিযোগ করে, ১১ মাস আগে পারিবারিক ভাবে বিউটির বিয়ে হয় উজ্জলের সাথে। এর মাঝে বিউটি বাবার বাড়িতে জানায় উজ্জল বিয়ের পর একই এলাকায় নতুন এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে স্বামীকে একাধীকবার বাধা দিলে তাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয় বলে জানায়। এখন বিউটিকে পরকিয়া প্রেমের সম্পর্কের কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com