মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, যেখানে যত টাকা লাগবে, বাইরে থেকে যে ওষুধ ক্রয় করতে হচ্ছে, সেটা ডিসি দিচ্ছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (৬ জুন) বিকেলে সীতাকুণ্ডের বিএম ডিপোর গেটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হাসাপাতালে কোনো ধরনের ওষুধ ও খাবার সংকট নেই। চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছু ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন। এখন পর্যন্ত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনামুর রহমান বলেন, এই দুর্ঘটনায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের পক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪ জন, ঢাকায় শেখ হাসিনার বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন। সেনাবাহিনী উন্নত চিকিৎসার জন্য ৭ জন নিয়েছে, তার মধ্যে ২ জন আইসিইউতে চিকিৎসাধীন।

প্রতিটি দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হয়ত শতভাগ আমরা সংশোধন হতে পারি না। প্রতিদিন দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ছে। তদন্ত রিপোর্ট পেলে এখনকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com