রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে ইয়াবা ,গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৪

টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে ইয়াবা ,গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৪

মাধবপুর থেকে নজরুল ইসলাম খান: অদ্য ইং ০৭/০৬/২০২২ তাং টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে এসআই হুমায়ূন সঙ্গীয় ফোর্সসহ সকাল ১০.৩০ ঘটিকার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ডাকবাংলোর সামনে পাকা রাস্তা হইতে জমিলা বেগম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এসআই মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ০৬ জুন ১৫.২৫ ঘটিকার সময় দেওগাঁও সাকিনস্থ দেওগাঁও জামে মসজিদের পশ্চিম পাশে গিলাতলী গামী রেল ক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ০৩(তিন) কেজি গাঁজাসহ লিটন (২১)ও ইসমাইল (২২) নামের দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০৬ জুন ১৩.৩৫ ঘটিকার সময় শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ১০ নং সেকশনের সিটকাটা কাঁচা রাস্তার সামনে হইতে অপু বর্মন (২৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন ।
আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে । এছাড়াও ওয়ারেন্ট মূলে ০৩ জন পলাতক আসামিসহ সর্বমোট ০৭ জন আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে অদ্য সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com