মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
নাভারনে উড়না পেচিয়ে এক যুবকের আত্মহত্যা

নাভারনে উড়না পেচিয়ে এক যুবকের আত্মহত্যা

বেনাপোল  প্রতিনিধিঃ
 নাভারনে সাজু হোসেন (৩০) নামে এক যুবক গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
 যশোরের শার্শা উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,১০শে জুন শুক্রবার রাতে কোন এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।
তাত্ক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারন বলতে পারিনি নিহত সাজুর পরিবার।
স্থানীয় ইউপি সদস্য মো: শাহিন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কি কারনে সে আত্মহত্যা করেছে এমহুর্তে কিছু বলা যাচ্ছে না
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, দক্ষিণ  বুরুজবাগান গ্রামের  নিজ বাড়ির পাশে বাঁশ বাগানে বাশের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা  করেছে বলে  বিষয়টি শুনেছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com