বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বান্দরবানে শ্বশুরবাড়িতে যুবকের ক্ষতবিক্ষত লাশ

বান্দরবানে শ্বশুরবাড়িতে যুবকের ক্ষতবিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে শ্বশুরবাড়ি থেকে দেলোয়ার হোসেন নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা পূর্ব মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন একই উপজেলার চড়ুইপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই দেলোয়ার বালাঘাটার রুবি আক্তারের সঙ্গে প্রেম করত। বছরখানেক আগে পরিবারের অসম্মতিতে তারা বিয়ে করে। এরপর থেকে সে শ্বশুরবাড়ি পূর্ব মুসলিমপাড়ায় থাকত। সকালে তার মৃত্যুর খবর শুনি। সেখানে গিয়ে দেখি খাটের ওপর লাশ পড়ে আছে। গলা ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com