বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ জুন) মন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সকালে করোনা পরীক্ষা করানোর জন্য সেম্পল প্রদান করেন।

আজ সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

তিনি বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। মন্ত্রী সকলের কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ডা. দীপু মনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com