বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
সৌদিতে মারা গেলেন আরো এক বাংলাদেশি হজযাত্রী

সৌদিতে মারা গেলেন আরো এক বাংলাদেশি হজযাত্রী

ভিশন বাংলা ডেস্ক: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়া বাংলাদেশের আরো এক হজযাত্রী মারা গিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (২৮ জুন) টাঙ্গাইল জেলার মো. আব্দুল গফুর মিয়া (৬১) নামের ওই হজযাত্রী মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর BY0062202।

এ নিয়ে সৌদি আরবে এ বছর ৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন।

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ২৪ দিনে বাংলাদেশ থেকে ৪৪ হাজার ২৩৩ জন সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (২৮ জুন) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন রয়েছেন। মোট ১২৩ ফ্লাইটে সৌদি যান হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি এবং ফ্লাইনাসের ৬টি ফ্লাইট রয়েছে।

বুলেটিনে আরো জানানো হয়, হয়বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির এবং সর্বশেষ টাঙ্গাইল জেলার মো. আব্দুল গফুর মিয়া (৬১)। এর মধ্যে মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com