বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
পদ্মা সেতুতে মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা না তুললে কঠোর কর্মসূচী

পদ্মা সেতুতে মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা না তুললে কঠোর কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার ৩ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করায় মানববন্ধন করে দেশের সকল স্তরের বাইক চালকবৃন্দ। মানববন্ধনে মটরসাইকেলের নিষিদ্ধের প্রতিবাদ ও দ্রুত নিষেদ্ধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেন তারা। নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী।

সোমবার(৪জুলাই)রাজধানীর প্রেসক্লাবে সামনে সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চালকরা বাইক নিষিদ্ধের প্রতিবাদ করে বলেন, আমরা স্বাধীন দেশে বসবাস করি।আমার চলাফেরা করার স্বাধীনতা আছে।পদ্মা সেতু আমাদের একটি স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবে রুপ দিয়েছেন। সেই পদ্মা সেতুতে যদি সব ধরণের যানবাহন চলাচল করেতে পারে তাহলে আমরা কেন পারবো না? এই ধরণের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনের সভাপতি মেহেদী হাসান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে বলেন, আমরা সারাদেশের ৩৫ লক্ষ বাইকারদের পক্ষ থেকে সরকারের কাছে পদ্মা সেতুতে বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছি।যদি আগামী ৬ তারিখের আগেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় তাহলে আমরা সারাদেশ ব্যাপি কঠোর কর্মসূচী পালন করবো । এবং মহাসড়ক অবরোধ করে যানচলাচল ব্যাহত করতে বাধ্য হবো।

ঈদ যাত্রায় বাইকের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আপাতত আমরা এ বিষয়ে বিভিন্ন যায়গায় স্বারকলিপি প্রদান করেছি।পরবর্তীতে আইনজীবিদের সাথে আলোচনা করে রিট করবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com