মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
১ অক্টোবর থেকে পরীক্ষামূলক চালু হচ্ছে মেট্রোরেল

১ অক্টোবর থেকে পরীক্ষামূলক চালু হচ্ছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। তবে এটা উদ্বোধনের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

 

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

তিনি জানান, প্রথম অংশ পরিচালনার জন্য নিযুক্ত জনশক্তির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।

 

এম এ এন সিদ্দিক জানান, প্রথম দুটি প্যাকেজে ১০০ কোটি টাকার বেশি সাশ্রয় হবে। প্রথম ৪টি স্টেশনের এক্সিট এন্ট্রির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর রুফসিট স্থাপনের কাজ চলছে।

 

তিনি জানান, ইতোমধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনও কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্রাক বসানো হয়েছে।

 

প্রকল্পের এমডি আরও জানান,  ইতোমধ্যে ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফর্মেন্স টেস্ট চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে।

 

জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com