মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
রাজধানীতে বাস উল্টে ১৯ যাত্রী আহত

রাজধানীতে বাস উল্টে ১৯ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিক্যালের সামনে বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৯ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পরে তাদের আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন- রাফি (৭), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ (৪৫), রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), শুকুর (২৫), রওশন (২২), নাসিমা (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, সকালে বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৯ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে আনা হয়।

তিনি আরও বলেন, আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com