মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
চলন্ত বাসে লুটপাট ও ধর্ষণ : প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

চলন্ত বাসে লুটপাট ও ধর্ষণ : প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি নাইট কোচে উঠে যাত্রীদের হাত-পা চোখ বেঁধে মারধর, সম্পদ লুট ও এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করবেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এর আগে গত মঙ্গলবার (২ আগস্ট) রাতে বড়াইগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণে নিয়ে যাত্রীদের মারধর, অর্থসম্পদ লুটপাট এবং এক যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

সাড়ে ৩টার দিকে বাসটির পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরে রক্তিপাড়া এলাকায় নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

নাটোরের বড়াইগ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ওই বাসের নিয়মিত যাত্রী। তিনি বড়াইগ্রামের তরমুজ চত্বর থেকে আমড়া, কাঁঠাল, তালসহ বিভিন্ন ফল ঢাকায় নিয়ে যেতে গত মঙ্গলবার রাতে ওই বাসে ওঠেন। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি একটি হোটেলে নৈশভোজের জন্য যাত্রাবিরতি দেয়। পরে রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহন করা ১০-১২ জন যুবক যাত্রীবেশে বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ওই যুবকরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গয়না লুট করে। তারপর এক নারী যাত্রীকে ধর্ষণ করে। চালককে জিম্মি করে বাস বিভিন্ন সড়কে ঘুরিয়ে-ফিরিয়ে মধুপুর উপজেলার রক্তিপাড়ায় বালির ঢিবিতে ঠেকিয়ে ডাকাতদল নেমে পালিয়ে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com