রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শ্রীমঙ্গলে চা-বাগানে টিলার মাটিধসে ৪ নারী শ্রমিক নিহত

শ্রীমঙ্গলে চা-বাগানে টিলার মাটিধসে ৪ নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধসে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে চারজন নারী চা-শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।

শ্রীমঙ্গল থানার ওসি শামীম উর রশিদ তালুকদার জানান, চার নারী শ্রমিক ঘর লেপন করার জন্য সাদা মাটি সংগ্রহ করছিলেন। এ সময় মাটিচাপায় তারা মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com