সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশ বিমানের টিকিটে ২০ শতাংশ ছাড়

বাংলাদেশ বিমানের টিকিটে ২০ শতাংশ ছাড়

আগামী ২২ থেকে ২৪ মার্চ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ  উপলক্ষে ঢাকা-ব্যাংককসহ ছয়টি রুটে ফিরতি টিকিটে ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। আজ সোমবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিমানের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করার জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমিক শ্রেণির ফিরতি টিকিটে (রিটার্ন) ২০ শতাংশ ছাড় দেবে। ঢাকা থেকে ওয়ানওয়ে রুটেও ২০ শতাংশ ছাড় থাকবে।

বিমান বাংলাদেশের কর্তৃপক্ষ সূত্রে আরো জানা গেছে, ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের ট্যাক্সসহ ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১০ হাজার ২২৬ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৫ হাজার ১৮৯ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২৪ হাজার ২৯৬ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৭ হাজার ৬০৩ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২২ হাজার ৫০২ টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২০ হাজার ৪৩৮ টাকা ভাড়া ঠিক করেছে।

এ ছাড়াও এয়ারলাইন্সটি ওয়ানওয়ের ক্ষেত্রে ঢাকা-কলকাতা রুটে ৫ হাজার ৫৮১ টাকা, ঢাকা-কাঠমান্ডু ১১ হাজার ২০২ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন ১৭ হাজার ৮৫ টাকা, ঢাকা-ব্যাংকক ১৩ হাজার ৯৭৩ টাকা, ঢাকা-সিঙ্গাপুর ১৮ হাজার ৭৯৯ টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৬ হাজার ১৫৫ টাকা (সব ধরনের ট্যাক্সসহ) ভাড়া নির্ধারণ করেছে।

এও জানা গেছে, এই মেলা থেকে অন্যান্য আন্তর্জাতিক রুটে ৭ শতাংশ ছাড়ে টিকিট কিনতে পারবে বিমানযাত্রীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com